×

জাতীয়

সাম্প্রদায়িকতা সভ্যতা ও মানবতার শত্রু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৩ পিএম

সাম্প্রদায়িকতা সভ্যতা ও মানবতার শত্রু

রবিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর বিভিন্ন ইউনিয়নে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, সাম্প্রদায়িকতা সভ্যাতা ও মানবতার শত্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। বঙ্গবন্ধুর অস্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর স্থান নেই।

রবিবার (১২ ফ্রেবুয়ারি) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে (ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর বিভিন্ন ইউনিয়নে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে) আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতার নেতা। বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত, মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা। শান্তি, ভ্রাতৃত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন নিয়মতান্ত্রিক পথে সংগ্রাম করেছেন তিনি। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। তার অতুলনীয় সাংগঠনিক দক্ষতা, রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ, সম্মোহনী ব্যক্তিত্ব বাঙালি জাতিকে মহান স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে ঐক্যবদ্ধ করেন। তাই বঙ্গবন্ধুর সোনার স্বপ্ন বাস্তবায়নে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন গোপাল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কোরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়।

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় সঞ্চলনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক এ্যাড. মো. আবু হাসানাত বাবু। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App