×

জাতীয়

পুলিশের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৪ এএম

পুলিশের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

ফাইল ছবি

রাজধানী ঢাকায় ছিনতাইকারীরা এক পুলিশ কর্মকর্তার মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে। দিনেদুপুরে রাজধানীর সবুজবাগের মধ্য বাসাবো এলাকায় এমন ঘটনা ঘটেছে। সম্প্রতি পুলিশের এক এসআই পদমর্যাদার কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কুরমান শেখ (৫৮), সাইফুল ইসলাম (২৬) ও আমিনুল ইসলাম (২৬)।

পুলিশ বলছে, ছিনতাইয়ের ঘটনায় কুরমান শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত এক এসআই মালিবাগ এলাকার একটি এটিএম বুথ থেকে ৪০ হাজার টাকা তোলেন। অফিস শেষে বিকেল সাড়ে তিনটার দিকে রিকশায় করে মধ্য বাসাবোয় বাসার সামনে আসলে দুই ছিনতাইকারী তার গতিরোধ করেন। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে তার পকেটে থাকা ৯ হাজার ও এটিএম বুথ থেকে তোলা ৪০ হাজারসহ ৪৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

সবুজবাগ থানার পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, এসবিতে কর্মরত পুলিশ কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে মুহূর্তের মধ্যে তার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে থানায় অভিযোগ করলে ঘটনাস্থল ও এর আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। এরপর সাইফুল ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই মামুন মিয়া লিখিতভাবে আদালতকে জানান, সাইফুল ও আমিনুল পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য।

ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তা জানান, তিনি সাদাপোশাকে ছিলেন। হঠাৎ করেই তার মাথায় পিস্তল ঠেকিয়ে পকেটে থাকা সব টাকা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App