×

জাতীয়

বেশ উন্নতি ঢাকার, বায়ুর মানে অবস্থান ১৯তম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৬ এএম

বেশ উন্নতি ঢাকার, বায়ুর মানে অবস্থান ১৯তম

ফাইল ছবি

টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে থেকে আজ ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

সকাল সাড়ে ৮টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে জানা যায় এ তথ্য ।

আইকিউ এয়ার বলছে, ১৩৬ স্কোর নিয়ে তালিকার ১৯তম স্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ১৯৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো শহর। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

আইকিউ এয়ারের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। এ শহরের স্কোর ১৯৪। ১৮২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে পোল্যান্ডের ক্র্যাকো শহর। ১৭৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ভারতের মুম্বাইয়ের অবস্থানে পাঁচে। অষ্টম ও দশম স্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি। নবম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

এর আগে গতকাল রবিবার বিপজ্জনক অবস্থা কেটে ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল ঢাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App