×

জাতীয়

৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৮ এএম

৩ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

ফাইল ছবি

তিনদিনের সফরে বুধবার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সফরে তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম পরিদর্শন করবেন তিনি। এছাড়া বিভিন্ন পেশাজীবী, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম সই করা সফরসূচি থেকে এ তথ্য জানা যায়।

বুধবার দুপুর পৌনে তিনটায় হেলিকপ্টারে করে মিঠামইনে যাবেন রাষ্ট্রপতি। ডাকবাংলোতে তাকে গার্ড অব অনার দেয়া হবে। পরে নিজ বাসভবনে যাবেন আবদুল হামিদ।

এদিন সন্ধ্যা ৭টায় মিঠামইনের রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। পরে মিঠামইনের বাসভবনে রাত্রিযাপন করবেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মিঠামইন থেকে গাড়িবহর নিয়ে পাশের উপজেলা ইটনায় যাবেন রাষ্ট্রপতি।

সেখানে তিনি বিকেল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইটনা থেকে যাবেন অষ্টগ্রাম উপজেলা সদরে। সেখান থেকে রাতে তিনি ফিরে যাবেন মিঠামইনের বাসভবনে। রাষ্ট্রপতি শুক্রবার দুপুর ১২টায় নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। শুক্রবার দুপুর ৩টা ১০মিনিটে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

গোলাম পরওয়ার বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App