×

জাতীয়

ডিবির এডিসিসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৯ পিএম

ডিবির এডিসিসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন

ছবি: সংগৃহীত

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে নিয়ে নির্যাতন ও ৭৬টি চেক জোর করে সই নেয়ার অভিযোগে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) অতিরিক্ত উপকমিশনার মো. নাজমুল হকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। উত্তরার পোশাক ব্যবসায়ী আতিকুর রহমান মামলার এ আবেদন করেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলাটির আবেদন করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) মামলার আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকা মহারগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

মামলার আবেদনে ডিবি পরিদশর্ক সাইফুল ইসলাম, সাভারের জালেশ্বরের সাইদুর রহমান হাবিব ও উত্তরার বাড়ির মুকাররাম হোসেন জিমিকে আসামি করা হয়েছে।

মামলার আবেদনে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে। এছাড়া অন্যদের ‘পুলিশ কর্মকর্তাদের সহযোগী’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ‘ব্যবসার ছদ্মবেশে প্রতারণার’ অভিযোগ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App