×

জাতীয়

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৫ পিএম

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব

ছবি: সংগৃহীত

দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় পৌঁছালে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দিতে তিনি এই সফরে এসেছে। সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় ‘ফরেন অফিস কনসালটেশন' এ ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্র সচিব ১৫-১৬ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন। সফরকালে বৈঠকে উভয় পররাষ্ট্র সচিব রাজনৈতিক ও নিরাপত্তা, পানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রতিরক্ষা, সংযোগ এবং উপ-আঞ্চলিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করবেন। পররাষ্ট্র সচিবের সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করবে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতাকে আরও গতি দেবে।

জানা গেছে, সেপ্টেম্বরে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জি-২০ সদস্য দেশ নয়। তাই বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসাবে এই সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই আমন্ত্রণই আনুষ্ঠানিকভাবে জানাবেন ভারতের পররাষ্ট্র সচিব।

জি-২০ সম্মেলনের সময় আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

নিট ইস্যুতে আলোচনায় রাজি মোদী সরকার, প্রত্যাখ্যান কংগ্রেসের

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

জাতিসংঘের প্রতিবেদন লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়াল

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App