×

জাতীয়

মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬ এএম

মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ঘটে এই দুর্ঘটনা। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন দাদি মোছা. মাজেদা খুকি (৫০) ও নাতনি মোছা. রাফিয়া আক্তার (৬ মাস)।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

গুরুতর অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন। সাজেদা খুকির মৃত্যু হয় ঘটনাস্থলে।

সাজেদা খুকির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং রাফিয়ার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

অন্যদিকে রাফিয়ার বাবা রিফাত হোসেন জানান, রাতে আমাদের পরিবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান শেষ করে ফেরার পথে তুরাগে মেট্রোরেল ২ নম্বর স্টেশনের পাশে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল আমার মা ও মেয়েকে ধাক্কা দেয়। পরে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আমার মা মারা যান। মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া রাফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি আরও জানান, মোটরসাইকেলের চালক আটক হয়েছেন। জব্দ করা হয়েছে মোটরসাইকেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App