×

জাতীয়

যাত্রাবাড়ীতে এক যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪ এএম

যাত্রাবাড়ীতে এক যুবকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তায় পড়ে থাকা শাওন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে মীরহাজীরবাগের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এবিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান সোহাগ জানান, আজ দিবাগত রাত আড়াইটার দিকে মীর হাজারীবাগ ২৫০/১ বাসার সামনের রাস্তা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক চার মাস আগে চাকরি করতেন। এখন তেমন কিছু করতেন না। তবে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের এই কর্মকর্তা জানান, মাদক সংশ্লিষ্ট অথবা অন্য কোনো কারণে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের বাবার নাম আব্দুল আজিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App