×

জাতীয়

হাসপাতালে মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৩ পিএম

হঠাৎ অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসচিব গুলশান অফিসে ছিলেন। সেখানে অসুস্থবোধ করায় সোমবার (২০ ফেব্রুয়ারি) সোয়া ১২টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। মহাসচিবকে দুপুর ১টা ১৬ মিনিট ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক এইচডিইউতে নেয়া হয়েছে।

গত ১৫ জানুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতাল থেকে গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। এরপর গত ১০ ফেব্রুয়ারি সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেন। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করে পাঁচ দিন পর ১৬ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

এক ডেগে ১০১ মণ চালের খিচুড়ি

মানিকগঞ্জের জাবরা দরবারে অনন্য আয়োজন এক ডেগে ১০১ মণ চালের খিচুড়ি

বিগত বছরের তুলনায় কমেছে মব সহিংসতা

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিগত বছরের তুলনায় কমেছে মব সহিংসতা

আমনের ভরা মৌসুমে সার সংকট, দামও বাড়তি

আমনের ভরা মৌসুমে সার সংকট, দামও বাড়তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App