×

জাতীয়

আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৩ পিএম

আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি নয়

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জিএম কাদের। ছবি: ভোরের কাগজ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই ইসলামী জলসা বা তাফসির মাহফিলে রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি নিয়ে আলোচনা হবেই। তাহলে মাহফিলে আলেম-ওলামা রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা করতে পারবেন না কেন? মাহফিলে রাজনৈতিক অলোচনা হলেই একটি মহল মাহফিল বন্ধ করে দিতে চায় কেন? তারা মাহফিলে বাধা দেয়ার কে? আসলে, একটি চক্র আলেম-ওলামাদের নাজেহাল করতে চায়। পাড়ায়-পাড়ায় মাফিয়াদের মতো গ্রুপ তৈরি হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের আরো বলেন, মাহফিলের স্টেজ (মঞ্চ) ভেঙে দিতে চায় তারা। মাহফিলে সত্যের পক্ষে কথা হলেই একটি মহল উত্তেজিত হয়ে পড়ে। প্রকৃতপক্ষে তারা সত্যকে ভয় পায়, অন্ধকার ঘরে নিজেকেও ভয় পায় মহলটি। জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে রাজনীতি করবো না।

তিনি বলেন, এমন মনেবৃত্তি তৈরি করা হয়েছে, দাঁড়ি-টুপি দেখলেই যেন জঙ্গি বা সন্ত্রাসী। অথচ, আমাদের দেশের মানুষ দাঁড়ি, টুপি ও পাগড়ি পরে অন্য ধর্মাবলম্বীদের বিপদে পাশে দাঁড়ায়। একই মাঠের দুইপাশে মসজিদ ও মন্দির আছে। সময়মতো যার যার উৎস ও ধর্মীয় রীতিনীতি পালন করছেন, কোনো সমস্যা হচ্ছে না। অনেক দেশে শিয়া-সুন্নি দ্বন্দ্ব আছে কিন্তু আমাদের দেশে কোনো সংঘাত নেই। এটাই অসাম্প্রদায়িকতা। সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয় ইসলাম।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক জাতি। আমাদের জাতিগত ঐক্য আছে। কোনো ষড়যন্ত্রেই আমাদের ঐক্য নস্যাৎ করতে পারবে না।

জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক ড. ইরফান বিন তোরাব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম আল জুবায়েরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, ওলামা পার্টির নেতৃবৃন্দের মধ্যে মুফতি ফিরোজ শাহ, মাওলানা রুহুল আমিন, মাওলানা মো. আব্দুর রব, ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App