×

জাতীয়

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৯ এএম

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি

ছবি: সংগৃহীত

জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

সোমবার দিনগত রাত (২১ ফেব্রুয়ারি) ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।

বাংলা ভাষাকে অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা হিসেবে বর্ণনা ওবায়দুল কাদের বলেন, এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি পাওয়ার দাবিদার। আমরা আবারও জাতিসংঘের কাছে একুশের শহীদ মিনার থেকে সেই দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আজকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে যে শক্তি এই শক্তিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে সাম্প্রদায়িক অশুভ শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ রুখতে এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের অঙ্গিকার।

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App