×

জাতীয়

ভাষাশহীদদের শ্রদ্ধা জানালো বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ পিএম

ভাষাশহীদদের শ্রদ্ধা জানালো বিএনপি

ছবি: বিএনপির মিডিয়া সেল

মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় আজিমপুর কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানান তারা।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতারা।

অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনি, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

কীভাবে হবে নতুন রাষ্ট্রপতির নির্বাচন

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

মরদেহ উদ্ধার করে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App