×

জাতীয়

জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি সময়ের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৯ পিএম

জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি সময়ের দাবি

মঙ্গলবার ঢাকা পিটিআই মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। ছবি: ভোরের কাগজ

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, ‘২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধি করেছে, এখন ৩৫ কোটি মানুষের মুখের ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা পিটিআই মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষার সৌন্দর্য, সৌকর্য অবারিত। পৃথিবীতে একমাত্র বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের জন্য রক্ত ঝরেছে ও এই রক্তঝরা একটি জাতিকে স্বাধিকার থেকে স্বাধীনতার দিকে নিয়ে গেছে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, মোশাররফ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম, দিলীপ বণিক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App