×

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬ এএম

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ফাইল ছবি

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

নিহত ওমর ফারুক পলক।

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ভাঙ্গা প্রেস এলাকায় বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ওমর ফারুক পলক (২৩)। নিহত তরুণ বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির শিক্ষার্থী।

একই ঘটনায় তার ২ সহপাঠীও আহত হয়েছেন। আহতদের একজন জুয়েল রানা (১৮) ও অপরজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি এখনো।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রিকশাচালক রিয়াদ ফকির জানান, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙ্গা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে।

আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। মুগদা "বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি"তে বিবিএ এর প্রথম বর্ষের ছাত্র তারা। সকালে পলকের মোটরসাইকেলে করে তারা তিনজন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহতের খবর পাওয়া গেছে। বাসটি সনাক্ত করা যায়নি। বিস্তারিত জানার জন্য টিম পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় ওমর ফারুক পলকের মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান তার মামা জামশেদ আলম। তিনি জানান, তাদের বাড়ি চট্টগ্রাম মীরসরাই উপজেলার আবুরহাট গ্রামে। তার বাবার নাম মমিনুল হক। ৩ ভাই ১ বোনের মাথে ২য় ছিলেন তিনি। বর্তমানে গুলশান-২, ১১৫ নম্বর রোডে থাকতেন। তার ছোট মামা দিদারুল আলম ভারত সফরে যাবেন। সেজন্য সকালে পলক নিজের মোটরসাইকেল নিয়ে কেরানীগঞ্জের জিনজিরায় তার ছোট মামার বাসায় যান মামার সাথে দেখা করতে। সেখান থেকে তার ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ছিলো। পরে তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা।

আর আহত জুয়েলের বাবার নাম আ. রহিম। তিনি জানান, ইউনিভার্সিটিতে তাদের পরিক্ষা চলছিলো। এজন্য সকাল ৭টার দিকে ব্যাগ কাধে জুয়েল বাসা থেকে বের হন। কয়েক ঘণ্টা পর তার মুঠোফোন থেকেই খবর পান, দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে রয়েছেন জুয়েল। পরবর্তিতে সেখানে গিয়ে ছেলেকে দেখতে পান তিনি। তার ডান পায়ের হাটু ভেঙে গেছে। ঢাকা মেডিকেল থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App