×

জাতীয়

খালেদা জিয়াকে নিয়ে নাটক করছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৬ পিএম

খালেদা জিয়াকে নিয়ে নাটক করছে সরকার

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভোরের কাগজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে সরকার নাটক করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

বেগম জিয়ার রাজনীতি করা, না-করা নিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতি করার সময় এলে তিনি রাজনীতি করবেন। জেলে থাকুক আর যেখানেই থাকুক, আগ বাড়িয়ে কথা বলবেন না। তার রাজনীতি করার সিদ্ধান্ত তিনি নেবেন। বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দি। তিনি অত্যন্ত অসুস্থ, এ সময় তাকে নিয়ে সরকার নাটক শুরু করেছে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তা না হলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন। সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে আওয়ামী লীগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App