×

জাতীয়

বাংলাদেশ থেকে ১১৩৫ সেনা নিয়োগ দেবে কাতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৩ পিএম

বাংলাদেশ থেকে ১১৩৫ সেনা নিয়োগ দেবে কাতার

ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ১১৩৫ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য নিয়োগ দেবে কাতার। এমন বিধান রেখে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ।

মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভার বৈঠকে ওএমএস ব্যবস্থাপনার ঘাটতি সরকারের নজরে এসেছে। এই ঘাটতির উন্নতি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এরই অংশ হিসেবে কার্ডের মাধ্যমে ওএমএস দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৩ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App