×

জাতীয়

ফুলপরীকে নির্যাতনের প্রমাণ মিলেছে বিচার বিভাগীয় তদন্তে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৩ পিএম

ফুলপরীকে নির্যাতনের প্রমাণ মিলেছে বিচার বিভাগীয় তদন্তে

ফাইল ছবি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতন করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে উচ্চ আদালতের আদেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

ইবি’র ওই ছাত্রীকে রুমে আটকে মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।

এর আগে রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও আদালতে দাখিল করা হয়।

জেলা প্রশাসনের তদন্ত কমিটি সূত্র বলছে, সত্যতা পাওয়া গেছে ছাত্রীকে নির্যাতন ও ভিডিও ধারণের। শনাক্ত করা হয়েছে নির্যাতনকারীদের। এছাড়া মোট ১০ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে শতাধিক পৃষ্ঠার সংযুক্তি জমা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এসব প্রতিবেদনের ওপর শুনানি হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় প্রতিবেদনগুলো দাখিল করেছেন। প্রতিবেদনগুলো পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে কক্ষে আটকে রেখে রাতভর নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

কুষ্টিয়ার জেলা প্রশাসককে (ডিসি) কমিটি গঠনের সাতদিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে এ নির্দেশনা দেন আদালত। আদালতের আদেশ অনুসারে তিন সদস্যের কমিটিতে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা, জেলা জজ মনোনীত বিচারবিভাগীয় একজন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক ছিলেন।

এছাড়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App