×

জাতীয়

রাজধানীতে নিয়ন্ত্রণ হারালো কাভার্ড ভ্যান, পথচারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০১:২৪ পিএম

রাজধানীতে নিয়ন্ত্রণ হারালো কাভার্ড ভ্যান, পথচারী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীতে যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে জাহিদ মোল্লা (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান আলী জানান, সকালে গোলাপবাগ মোড়ে একটি কাভার্ড ভ্যান নিয়ে ঢাল থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যায় এবং এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান জাহিদ নামে এক পথচারী। খবর পেয়ে গাড়ির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচাতো ভাই সিহাব মোল্লা জানান, জাহিদ মোল্লার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম কৃষ্ণপুর গ্রামে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মৃত মোস্তফা মোল্লা। পেশায় রংমিস্ত্রী জাহিদ চট্টগ্রামে কাজ শেষ করে এদিন সকালেই ঢাকা আসেন। এখান থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App