×

জাতীয়

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ‘সম্ভাবনা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১০:৪০ পিএম

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ‘সম্ভাবনা’

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। ফাইল ছবি

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি শিথিল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকরা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনার গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভাবনা আছে’।

র‍্যাব ডিজি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) যা জানতে চেয়েছিল- তাদের অনেক ভুয়া তথ্য জানানো হয়েছে। মূলত তাদের বিভ্রান্ত করা হয়েছিল। আমরা প্রমাণসহ নথিপত্র সরবরাহ করেছি, তারা সন্তুষ্ট যে ঘটনাগুলো সে রকম ছিল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App