×

জাতীয়

গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৭:৪৪ এএম

গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর গুলশানের নিকেতনে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ গোপাল মল্লিক (২৮) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৫ মার্চ) ভোর রাতে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (৪ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণে গোপাল মল্লিক ছাড়াও মিজানুর রহমান নামে একজন দগ্ধ হন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে থেকে ৩টি ইউনিট ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় গিয়ে আগুন নির্বাপনে কাজ করেন। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৬টা ৫৩ মিনিটে আগুন নির্বাপন হয়।

তিনি আরো জানান, বাসাটিতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন তারা।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্ব চিকিৎসকরা জানান, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছিল। তার অবস্থা খুবই শঙ্কটাপন্ন ছিল। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মিজানুরের শরীরে সামান্য দগ্ধ হয়েছে।

এদিকে গোপাল মল্লিকের বাবা দ্বিজেন্দ্র মল্লিক জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগর উপজেলায়। গোপাল গুলশানে একটি কোম্পানিতে চাকরি করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App