×

জাতীয়

সায়েন্স ল্যাবরেটরিতে বিস্ফোরণ নাশকতা নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৯:৪৫ পিএম

সায়েন্স ল্যাবরেটরিতে বিস্ফোরণ নাশকতা নয়

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার ভবনে বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়। এটি একটি দুর্ঘটনা। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রবিবার (৫ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, বিস্ফোরণের ঘটনা তদন্তে আমরা একটা তদন্ত কমিটি করব। পরে তারা একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে মনে হচ্ছে, এটি নাশকতা নয়, দুর্ঘটনা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে এখনো বিস্ফোরক, নাশকতামূলক বা স্প্লিন্টার জাতীয় কোনো আলামত পাওয়া যায়নি।

সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন আহতের খবর এসেছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়েছে এবং দগ্ধ হওয়া ছয়জনকে আশঙ্কজনক অবস্থার কারণে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App