×

জাতীয়

শবেবরাতে আতশবাজি নিষিদ্ধ করলো ডিএমপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৯:০৩ পিএম

শবেবরাতে আতশবাজি নিষিদ্ধ করলো ডিএমপি

ছবি: সংগৃহীত

শবেবরাতের রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্যবহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবেবরাতের অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৮ মার্চ ভোর ৬টা পর্যন্ত যেকোনো ধরনের বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৭ মার্চ মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৪ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবেবরাত উদ্‌যাপিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App