×

জাতীয়

আরো একজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ১৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১০:১০ পিএম

https://www.youtube.com/watch?v=hGpNO-O_rMQ

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার চলাকালে রাত নয়টা ৫৩ মিনিটের দিকে ভবনের বেজমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১৭ জনের নিহতের মরদেহ উদ্ধার করা হলো। আহত হয়ে হাসপাতালের রয়েছেন ৪০ জন। উদ্ধারকাজ চলছে।

[caption id="attachment_412327" align="aligncenter" width="1280"] মঙ্গলবার বিকেল সাড়ে পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। ছবি: ভোরের কাগজ[/caption]

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন। তিনি বলেন, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় নিচ থেকে সাপোর্টিং রিইনফোর্সমেন্ট এর ব্যবস্থা করে ঠিক করা হবে। কাজটি সেনাবাহিনীর সহায়তায় করা হবে। কতজন ভেতরে আছে বলা যাচ্ছে না তবে অভিযান অব্যাহত আছে।

এদিকে এ বিস্ফোরণ কোনো নাশকতা কিনা তা তদন্ত চলছে বলে জানিয়েছেন র‌্যাবের ডিজি এম খুরশিদ হোসেন। তিনি বলেন, আমাদের ইউনিট এখনো উদ্ধার কাজ চালাচ্ছে। বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা এখনো বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে পাঁচতলা ভবন বিস্ফোরণ ঘটে। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের এই ভবনে কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান রয়েছে। ওপরের চারতলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App