×

জাতীয়

বার্ন ইনস্টিটিউটে আশঙ্কাজনক ১২ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৯:০১ এএম

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে ১২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওই ১২ জনের মধ্যে ৩ জন লাইফ সাপোর্টে। বাকিদের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু্ই বলা যাচ্ছে না। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।

আহতদের মধ্যে একজন হলেন আল আমিন (২৪)। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক। বিস্ফোরণে তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।

২ ভাই খলিল সিকদার (৫০) ও অলিল সিকদার (৫৫) ওই ভবনের একটি স্যানিটারি পণ্যের দোকানে কাজ করতেন। ঘটনার সময় ভবনটির সামনে একটি ভ্যানে বসেছিলেন তারা। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং তারা গুরুতর আহত হন।

অলিলের ছেলে বাবুল জানান, তার বাবার শরীরের ৩০ শতাংশ ও চাচার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

সারজিস আলম একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App