×

জাতীয়

গুলিস্তানে র‍্যাবের বোম ডিসপোজাল-ডগ স্কোয়াড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০১:১৪ পিএম

গুলিস্তানে র‍্যাবের বোম ডিসপোজাল-ডগ স্কোয়াড

ছবি: ভোরের কাগজ

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ঘটনাস্থলে কাজ করছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, গুলিস্তানের ওই ভবনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ভয়াবহ এ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক। এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করে‌ছে প‌রিবার।

এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়া‌র্ডে ২০ জন চি‌কিৎসাধীন। এছাড়া বার্ন ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন ১১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App