×

জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত এমপি আফরোজা হক রীনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৬:৩৬ পিএম

শপথ নিলেন নবনির্বাচিত এমপি আফরোজা হক রীনা

ছবি: জাতীয় সংসদ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নিলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পত্নী আফরোজা হক রীনা। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ সভাপতি।

বৃহস্পতিবার (৯ মার্চ) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হক রীনাকে জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান। এর পরে প্রথানুযায়ী রীনা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, শিরীন আক্তার এমপি এবং ওয়াসিকা আয়শা খান এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

এক চালকল দেখিয়ে একাধিক লাইসেন্স

সরকারি চাল বরাদ্দে অনিয়ম এক চালকল দেখিয়ে একাধিক লাইসেন্স

মিসরে ৫.৬ মাত্রার ভূমিকম্প

মিসরে ৫.৬ মাত্রার ভূমিকম্প

‘প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে’

‘প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App