×

জাতীয়

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০২:৪৩ পিএম

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ মার্চ

ছবি: সংগৃহীত

দুবাইয়ের ড্যান্স বারে কাজ দেয়ার কথা বলে যৌনকর্মী হিসেবে পাচার করার অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল।

রবিবার (১২ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ আগামী ৩০ মার্চ পরবর্তী দিন ধার্য করেন। আদালতে লালবাগ থানার নারী ও শিশু সাধারণ নিবন্ধন শাখা-২ এর কর্মকর্তা সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলার বাকি আসামিরা হলেন- আজম খান, নাজিম, আল-আমিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, এরশাদ, আলমগীর, আমান ও শুভ।

উল্লেখ্য, ২০২০ সালের ২ জুলাই মানব পাচারে মূলহোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় এ মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি দাশ। জানা যায়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেয়ার নামে মেয়েদের দুবাই পাঠাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App