×

জাতীয়

অংশগ্রহণমূলক নির্বাচন না হলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৩:৩১ পিএম

অংশগ্রহণমূলক নির্বাচন না হলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

চার্লস হোয়াইটলি

বিগত দুটি নির্বাচন অংশগ্রহণমূলক না হবার অভিযোগ তুলে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। তবে আসছে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ২৭ দেশের এই জোট।

১৬ ফেব্রুয়ারি সেই ইচ্ছার কথা চিঠি লিখে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে জানিয়েছে ইইউ।

সম্প্রতি আওয়ামী লীগের সঙ্গে ঢাকার ইইউ প্রধানসহ জোটের অন্যান্য রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন।

এর আগে জানুয়ারিতে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে, নির্বাচনী পর্যবেক্ষক ও কারিগরি সহযোগিতার কথা জানায় ইইউ। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, এটাই চান তারা।

সেই ধারাবাহিকতায় এবার বিএনপির সাথে বৈঠক করেছে ইইউ। রবিবার (১২ মার্চ) ইইউ ডেলিগেশনের প্রধান চার্লস হোয়াইটলির বাসায় হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন, জোটের অন্যান্য রাষ্ট্রদূত। যেখানে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা তুলেন ধরেন ইইউ প্রধান। শোনেন বিএনপির কথাও।

এ সময় চার্লস হোয়াইটলি বলেন, আসছে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। বিএনপিকে বলেছি ইইউ-এর হাই-রিপ্রেজেন্টিভ জানিয়েছেন বাংলাদেশ এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আর এটা তখনই হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক। নিশ্চিত হবে বিএনপির অংশগ্রহণ। আর বিএনপির অবস্থান পরিষ্কার করেছে যা সবারই জানা, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় দলটি। আমরা শুনেছি তাদের দাবিগুলো।

চার্লস জানান, আগামীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হবার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App