×

জাতীয়

সায়েন্সল্যাবে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ১২:৪২ পিএম

সায়েন্সল্যাবে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আয়েশা আক্তার (২৬)। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো চারজনে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। তিনি ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গত ৫ মার্চ সকালে সায়েন্সল্যাবে তিনতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ওই ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ভবনটির তিনতলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এমনই ছিল যে, পাশের একটি ১৪ তলা আবাসিক ভবন কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App