×

জাতীয়

বিদেশি পাইলটের মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৫:০৮ পিএম

বিদেশি পাইলটের মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

অবহেলা ও ভুল চিকিৎসায় গালফ এয়ারের পাইলট মোহান্নাদ ইউসুফ আল হিন্দির মৃত্যুর অভিযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিফ কনসালটেন্ড অব দ্যা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এন্ড ইমার্জেসি মেডিসিনের প্রফেসর ডা. মো. ওমর ফারুকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মোহান্নাদ ইউসুফের বোন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেনডি জোসেফিনো মামলা করেন। ওমর ফারুকের পাশাপাশি ঘটনা সংশ্লিষ্ট ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার মহুয়া মোর্শেদ মামলার তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর রাতে ইউসুফ ঢাকার ল্যা মেরিডিয়ান হোটেলে ছিলেন। রাত পৌনে ৩টার দিকে উঠে তিনি ফ্লাইটের জন্য প্রস্তুত হন। ভোর ৪টার দিকে তিনি বিমানবন্দরের ইমিগ্রেশনের প্রক্রিয়া শুরু করেন। তখন তিনি পড়ে যান এবং নিঃসাড় ছিলেন। বিমানবন্দরে তার প্রথম কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তখন সেখানে তিনি পাঁচ মিনিট কার্ডিওপালমোনারি রিসাসিটেশন পেয়েছেন। পরে সাড়ে ৫টার মধ্যে তাকে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয়। এরপর তিনি পর পর চারবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকান হন। ৫ ঘন্টা হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রফেসর ওমর ফারুক চিকিৎসা দিতে কালক্ষেপণ করেন। এত মোহান্নাদ ইউসুফ মৃত্যুবরণ করেন দুপুর ১২টার দিকে। এই সময়ের মধ্যে কার্ডিওলজিস্ট ইউসুফকে চিকিৎসা দেননি।

এ ঘটনায় গত ১ ফেব্রুয়ার তালা এলহেনডি মামলা করতে গুলশান থানায় যান। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। মোহান্নাদ ইউসুফ যুক্তরাষ্ট্র ও জর্ডানের দ্বৈত নাগরিক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App