×

জাতীয়

জবি ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৩:৪৩ পিএম

জবি ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের প্রথম (২০১৬-১৭)ও দ্বিতীয় (২০১৭-১৮) ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমীন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একজনও যেন ভূমিহীন না থাকে। ভূমিহীন দের দেওয়া সেই জমিও মাঝেমধ্যে বেদখল হয়ে যায়। ভূমি যাদের আছে তাদের জটিলতাও আছে। আমাদের এসব সমস্যা সমাধানে ভূমি আইন জানা প্রয়োজন।

তিনি আরও বলেন, এ বিভাগের শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ জরুরি। আমাদের পাশেই কোর্ট রয়েছে। সে ক্ষেত্রে কোন সমস্যা হলে আমরা সাহায্য করব। প্রয়োজনে আমরা চিফ জাস্টিসের সাথেও আলোচনা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বলেন, ভূমিকা শব্দটি যেমন ভূমি দিয়েই শুরু ঠিক তেমনি ভূমি বিষয়টি আমাদের অস্তিত্বের সাথে জড়িত। তিনি আরো বলেন, বর্তমানে যতগুলো মামলা চলমান রয়েছে তার মধ্যে ৮০ ভাগই ভূমি সংক্রান্ত। ক্রিমিনাল কেইসগুলো বিশ্লেষণ করলেও দেখা যাবে সেখানেও হয়তো জমিজমার কোনো বিষয় রয়েছে। ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থীরা আইনঙ্গনে এসব বিষয়ে অবদান রাখবেন বলে আশা করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস, বার কাউন্সিল এবং আইনের বিভিন্ন ক্ষেত্রে কেবল আইনের শিক্ষার্থীরাই সুযোগ লাভ করে থাকে। ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ সামনের দিনগুলোতে আরও কৃতিত্বের স্বাক্ষর রাখবে। আমাদেরকে তারা গর্বিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের প্রতিষ্ঠানকালীন চেয়ারম্যান ও অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক খ্রীষ্টিন রিচার্ডসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ ও অনুষ্ঠানের সম্মানিত স্পন্সর সুপ্রিম কোর্টের আইনজীবী দিহিদার মাসুম কবীর।

ল্যান্ড ল ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড লুৎফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো: ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক শাকিল আহম্মেদ, সহকারী অধ্যাপক আয়েশা সালেহ, সহকারী অধ্যাপক রাফেয়া খাতুন, সহকারী অধ্যাপক নাসরিন আক্তার ও প্রভাষক হামিদা সুলতানা স্মৃতি। এসময় বিভাগের বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App