×

জাতীয়

স্বাধীনতা দিবসে বিএনপির ১০ দিনের কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৫:২৮ পিএম

স্বাধীনতা দিবসে বিএনপির ১০ দিনের কর্মসূচি

ছবি: ভোরের কাগজ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ দিনের কমসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (১৬ মার্চ) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিগুলো হলো, ২৬ মার্চ ভোরে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাতটায় সাভারে জাতীয় স্মৃতি সৌধের উদ্দেশ্যে যাত্রা এবং শ্রদ্ধা নিবেদন ও সাভার থেকে ঢাকায় ফিরে এসে শেরে বাংলা নগরে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ।

২৫ মার্চ সকাল ১১টায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা। মহানগর নাট্যমঞ্চ অথবা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অনুমতিসাপেক্ষে তা হবে।

২৭ মার্চ সকাল ১১টায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা গণসমাবেশ হবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

দিবস উপলক্ষে বিএনপি পোস্টারও প্রকাশ করবে। জেলা-উপজেলায় দলের সকল ইউনিট স্বাধীনতা দিবসের কর্মসূচি করবে। এছাড়া, দলের সহযোগী ও অঙ্গসংগঠনও আলাদাভাবে কর্মসূচিও করবে।

মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্রহীন এই অবস্থার মধ্যে এবারকার যে ২৬ মার্চ, এবারের যে স্বাধীণতা দিবস এটা অনেক বেশি গুরুত্ব বহন করে, এটা অনেক বেশি প্রাসঙ্গিক ও অনেক বেশি আমাদেরকে সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়। তাই্ এই মহানগর দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করবার জন্য নতুন করে শপথ নেওয়ার জন্য আমরা এই দিনটিকে পালন করতে চাই। আমরা এবার সব মিলিয়ে ১০ দিন এই কর্মসূচি পালন করব।

তিনি আরো বলেন, আমাদের দেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমান তাকে আবার আমরা স্মরণ করতে চাই,স্মরণ করতে চাই, আমাদের যে সমস্ত শহীদদেরকে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, আমরা স্মরণ করতে চাই, সেই সকল নেতাদেরকে যারা আমাদেরকে এই স্বাধীনতা যুদ্ধে সামনের দিকে নিয়েছিলেন। ২৬ মার্চের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপির আমান উল্লাহ আমান,আবদুস সালাম, আবদুস সালাম আজাদ, শহি্দ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশাররফ হোসেন, আবদুল খালেক, তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারি, মহিলা দলের আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির আমিনুল হক, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকুসহ অঙ্গ ও সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App