×

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:৩৯ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অন্যরা। ছবি: ভোরের কাগজ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এমএ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন ও নির্বাহী পরিষদ সদস্য আসাদুর রহমানসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App