×

জাতীয়

বাড়লো স্বর্ণের দাম, দেশের বাজারে রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৯:৩১ এএম

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। স্থানীয় মার্কেটে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। আজ রবিবার (১৯ মার্চ) থেকে কার্যকর হলো নতুন এ দাম।

বাজুসের সহসভাপতি এমএ হান্নান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উন্নতমানের স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৭ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে। যার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রতি ভরি মূল্যবান ধাতুর দর ১ হাজার ১৬৭ টাকা কমায় বাজুস। এতে ভালো মানের (২২ ক্যারেট) ভরিপ্রতি স্বর্ণের মূল্য কমে দাঁড়ায় ৯১ হাজার ৯৬ টাকা। এদিন পর্যন্ত ওই দাম অনুযায়ী তা বিক্রি হয়েছে।

নতুন দর অনুসারে, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৭ হাজার ৩০১ টাকায় কিনতে হবে।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের দর ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন রূপার দাম ১০৫০ টাকায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App