×

জাতীয়

হজের প্রথম ফ্লাইট ২১ মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৫:৩৩ পিএম

হজের প্রথম ফ্লাইট ২১ মে

মসজিদ আল হারামের কাবা চত্বর। ফাইল ছবি

২১ মে স্থানীয় সময় রাত পৌনে চারটায় চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট। এ বছর বাংলাদেশ বিমান প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে।

রবিবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। তিনি বলেন,২১ মে রাত পৌনে চারটায় প্রথম ফ্লাইট বিজি৩০০১ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় অবতরণ করবে। আগামী ২২ জুন শেষ হবে বিমানের প্রি-হজ ফ্লাইট।

সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ও ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে।

তিনি বলেন, প্রি-হজ ফ্লাইটে পরিচালনা করা হবে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট। এরমধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬টি, ঢাকা-মদিনা রুটে ২০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪টি, চট্টগ্রাম-মদিনা রুটে ৬টি, সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সংসদে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App