×

জাতীয়

দুবাইয়ে আরাভ আটকের গুঞ্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০২:৩৯ পিএম

সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি এক দিন মাথায় দুবাই পুলিশের হাতে আটক হয়েছেন বলে গুঞ্জন ওঠেছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) ভোর রাতেই দুবাই পুলিশ তাকে আটক করে বলে গুঞ্জন চাউর হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র এমনটি জানিয়েছে। তবে অনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন আগামী দুই একদিনের মধ্যে পুলিশের একটি দল তাকে ফিরিয়ে আনতে যাবে।

গতকাল পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ইন্টারপোল সেই আবেদন গ্রহণ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত সপ্তাহে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করার পর ব্যাপক আলোচনা আসে জুয়েলার্সের মালিক আরাভ খানকে নিয়ে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন আরাভ খান। তখনই তাকে পুলিশ সদস্য হত্যা মামলার আসামি বলে শনাক্ত করে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

সন্ত্রাসবিরোধী আইনে  সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এইচআরএসএসের নিন্দা

সন্ত্রাসবিরোধী আইনে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এইচআরএসএসের নিন্দা

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App