×

জাতীয়

বাংলাদেশ রেলওয়ে রিপোটার্স ফোরামের আত্মপ্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৩:৪১ পিএম

বাংলাদেশ রেলওয়ে রিপোটার্স ফোরামের আত্মপ্রকাশ

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ রেলওয়ে বিটে কর্মরত সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ ও সংবাদপ্রাপ্তির অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ রেলওয়ে রিপোটার্স ফোরামের (বিআরআরএফ) আত্মপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেলভবনে রেল বিটে কর্মরত সাংবাদিকরা এক বৈঠকে মিলিত হন।

এই বৈঠকে দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার এন রায় রাজাকে আহবায়ক ও উবায়দুল্লাহ বাদলকে (আজকের পত্রিকা)  সদস্য সচিব করে  সর্বসম্মতিক্রমে বাংলাদেশ রেলওয়ে রিপোটার্স ফোরাম-এর ১৯ সদস্যবিশিষ্ট  আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে পিনাকি দাস গুপ্ত (ইত্তেফাক) ও মাহফুজুর রহমান ( চ্যানেল ২৪) যুগ্ম আহবায়ক করা হয়।

একইসাথে আরেফিন মাসুদকে ( বিটিভি) যুগ্ম সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়।

আহবায়ক কমিটির নির্বাহী সদস্যবৃন্দ হলেন, নিজামুল হক বিপুল (ঢাকা প্রকাশ), আমিনুল হক ভুইয়া (একুশের সংবাদ.কম), রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ) মো. রেজাউর রহিম (ভোরের আকাশ) তারেক সিকদার (বৈশাখী টিভি) মনিরুল মিল্লাত (৭১ টিভি), কাজী মোবারক হোসেন (বিডি নিউজ ২৪ ডট কম), আক্তারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন) ঝর্ণা রায় (সারা বাংলা) একলাছ হক (ইনকিলাব), আল হেলাল শুভ (বৈশাখী নিউজ) নিশাত বিজয় (বাংলা নিউজ ২৪), সানমুন আহমেদ (দেশ রূপান্তর) এবং রতন বালো (দৈনিক আমার বার্তা)।

একইসাথে কিশোর কুমার (প্রভাতী খবর) মশিউর রহমান (দৈনিক আনন্দ বাজার) ও আসাদুজ্জামান বিকুকে (দৈনিক পূর্বাঞ্চল) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।

এ আহ্বায়ক কমিটি শিগগির একটি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App