×

জাতীয়

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ৬ এপ্রিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৫:২২ পিএম

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ৬ এপ্রিল

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আগামী ৬ এপ্রিল। ওইদিন বেলা ১১টায় বিশেষ অধিবেশনে বসবে জাতীয় সংসদ।

মঙ্গলবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন আর চলতি বছরের দ্বিতীয়। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ এ অধিবেশন বসবে।

এর আগে গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম তথা ২১তম অধিবেশন শুরু হয়ে শেষ হয় ৯ ফেব্রুয়ারি। । যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়। ১০টি বিল পাস হয়। এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App