×

জাতীয়

কমতে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৩:১১ পিএম

কমতে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম

ছবি: সংগৃহীত

ক্রমাগত বাড়ার পর কমতে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। খামার পর্যায়ে ১৯০-১৯৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির ঘোষণা দেওয়ার পর খুচরা বাজারে পণ্যটির দাম কমতে শুরু করেছে।

আজ শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি ২৪৫-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। প্রতি কেজি ৩৫০-৩৬০ টাকা। গতকাল বৃহস্পতিবার যেখানে ব্রয়লার মুরগি ২৬০-২৭০ টাকায় বিক্রি হয়েছে। আর সোনালি মুরগির দাম ছিল ৩৬০-৩৮০ টাকা।

কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, মুরগির দোকানে ভিড় তুলনামূলক কম। রমজানে অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ থাকায় মুরগির চাহিদা কমে গেছে। একইভাবে সবজির বাজারেও ক্রেতা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে।

বাজারের এক বিক্রেতা জানান, ব্রয়লার মুরগি ২৫০ টাকা ও সোনালি মুরগির দাম ৩৬০ টাকা। আজকে পাইকারি বাজার থেকে কত দামে মুরগি কিনেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রয়লার ২৩৫ আর সোনালি ৩৪০ টাকা কিনেছি।’

শাহীন নামের আরেক বিক্রেতার কাছে শীর্ষ চার প্রতিষ্ঠানের দাম কমানোর ঘোষণার কী প্রভাব পড়ল—তা জানতে চাইলে তিনি বলেন, ‘আসল জায়গায় (পাইকারি বাজার) না কমলে আমরা কী করব। সেখানে কমলে আমরাও কমে দেব।’আবার বাজারের অনেক জায়গায় ২৪০-২৫০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি করতে দেখা যায়। সোহাগ নামের এক ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ২৪৫ টাকা দরে দুটি মুরগি কিনেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App