×

জাতীয়

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

ছবি: সংগৃহীত

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল
রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

মুসল্লিদের কাছে পবিত্র রমজান মাসের জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। তাই রমজানের জুমার জামাতে অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। প্রখর রোদ উপেক্ষা করেই রাজধানী অন্যতম বড় জুমা জামাতটি সম্পন্ন হয় বায়তুল মোকাররম মসজিদে। নামাজ শেষে মোনাজাতে মুসল্লিরা নিজের এবং দেশের মানুষের কল্যাণ কামনা করেন।

শুধু বায়তুল মোকাররম নয়, রমজানের প্রথম জুমায় রাজধানীর মসজিদে মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের। কোথাও কোথাও মসজিদের ভেতরে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।

বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।

নামাজের শুরুতে জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন খুতবায়ে রমজানের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। নামাজের পাশাপাশি যাকাত আদায়ের গুরুত্ব ও কারা যাকাতের প্রথম হকদার তা উপস্থাপন করেন তিনি।

মুফতি রুহুল আমীন বলেন, এই মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসে কোরআন তেলোয়াতের ফজিলত অনেক বেশি। তাই আমাদের উচিত সহীহভাবে এই মাসে বেশি বেশি কোরআন তেলোয়াত করা।

জাহান্নামে আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য এই রমজান সবার কাজে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

রমজানের তারাবির গুরুত্ব তুলে ধরে মুফতি বলেন, যারা শারীরিক সমস্যাসহ নানা কারণে কোরআন খতমের তারাবি পড়তে পারেন না, তারা সূরা তারাবি পড়বেন। কিন্তু নামাজ বাদ দেবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App