×

জাতীয়

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত খালেদা মনযূর-ই-খোদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৯:২৮ পিএম

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত খালেদা মনযূর-ই-খোদা

বেগম খালেদা মনযুর-ই খুদার হাতে একুশে পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত খালেদা মনযূর-ই-খোদা। শনিবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় গুলশানে নিজ বাসভবনে মারা যান তিনি। ২০২৩ সালে বাংলাদেশ সরকার তাকে ‘ভাষা আন্দোলনে’ অবদানের জন্য একুশে পদকে ভূষিত করেন। খালেদা মনযূর-এ-খুদার আদিনিবাস পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার কাজী পাড়া গ্রামে। তার বাবার নাম মৌলভী কাজি গােলাম মােহাম্মদ ও মায়ের নাম নুরুন্নেসা খাতুন বিদ্যা বিনােদিনী। ড. কুদরত ই খুদার ছেলে মনযুর-ই-খুদাকে বিয়ের পর তিনি খালেদা মনযূর-এ-খুদা নামে পরিচিতি লাভ করেন। তিনি ঢাকায় দর্শনশাস্ত্রে লেখাপড়া শেষ করে লন্ডনে মনােবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেন। পরবর্তীতে কানাডার মন্ট্রিলে ‘ধর্মের ইতিহাস ও দর্শন’ বিষয়ে উচ্চশিক্ষা লাভ এবং ‘বাংলাদেশ সৃষ্টির পটভূমি হিসাবে ইসলাম’ নিয়ে গবেষণা সম্পন্ন করেন। তিনি সূর্যোদয় শিশুকানন ও গৃহিণী শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। খালেদা মনযূর-এ-খুদা চীনকে চিনে এলাম, সভ্য দেশের বুনো কাহিনি আমেরিকার কাল্ট, আপন ভুবনেসহ বিভিন্ন বই ও প্রবন্ধ রচনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App