×

জাতীয়

একটি প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলতে বসেছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১০:৪৪ এএম

একটি প্রজন্ম স্বাধীনতার ইতিহাস ভুলতে বসেছিল

ছবি: সংগৃহীত

একটি প্রজন্ম স্বাধীনতা কীভাবে হয়েছিল, সেটা ভুলতে বসেছিল বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, তারপর থেকে আবারও দেশের চাকা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করায় আইজিপি ধন্যবাদ জানান তিনি।

আইজিপি বলেন, জাতিকে আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন শুরু করেছি। আজকে আমাদের পুলিশ অফিসার্স মেসে স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন কমকর্তা ও তাদের পরিবার যারা এখানে আসবেন, তারা দেখবেন বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে।

তিনি বলেন, আগামী প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু কনার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও কোন চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে।

পরে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন আইজিপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App