×

জাতীয়

‘প্রলয়’ গ্যাংয়ের সাকিব-দুর্জয় কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৫:২০ পিএম

‘প্রলয়’ গ্যাংয়ের সাকিব-দুর্জয় কারাগারে

সাকিব ফেরদৌস ও নাইমুর রহমান দুর্জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের মামলায় ‘প্রলয়’ গ্যাংয়ের দুই সদস্য সাকিব ফেরদৌস ও নাইমুর রহমান দুর্জয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম)।

সোমবার (২৭ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহাম্মদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল জোবায়েরের মা শাহবাগ থানায় ১৯ জনকে পরিচয়ে এবং ছয়-সাতজনকে অজ্ঞাত রেখে অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে মামলা নিয়ে (মামলা নম্বর ৫০) সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়।

এর মধ্যে সাকিব ফেরদৌস অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও স্যার এএফ রহমান হলের এবং নাইমুর রহমান দুর্জয় নৃবিজ্ঞান বিভাগ ও কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থী। দুজনই ২০২০-২১ সেশনের (শিক্ষামৌসুম) ছাত্র।

গত শনিবার রাত আটটার সময়ে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের (হলপাড়া) সামনে অপরাধ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে ‘তুচ্ছ কারণে’ মারধর করা হয়। এরপর প্রলয় গ্যাংয়ের নাম আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাই এই গ্যাং পরিচালনা করতেন। এরপর জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান বাদী হয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে পাঠালে শুনানি শেষে কারাগারে পাঠানো হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, মামলার তদন্ত আরও চলতে থাকবে।

দুপুর ১২টায় জোবায়েরের ওপর হামলার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App