×

জাতীয়

রাজধানীর দুই বাজারে ডিএসিসির অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৮:৫২ পিএম

রাজধানীর দুই বাজারে ডিএসিসির অভিযান

ছবি: ভোরের কাগজ

৯৫ হাজার টাকা জরিমানা, ১০ মামলা

নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা তদারকিতে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর কাপ্তান বাজার ও ঠাঁটারি বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে ১০ মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র মো. আবু নাছের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে বাজারের মূল রাস্তা দখল করে অবৈধভাবে দোকান প্রতিষ্ঠা করা ও মূল্য তালিকা না টানানোয় ১০টি মামলায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন অনুযায়ী এসব জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে মনিরুজ্জামান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদ উল্লাহ মিনুর নেতৃত্বে বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনায় প্রতি সপ্তাহে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে চলেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।

অভিযানে করপোরেশনের বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ৬৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লা ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে ২ নম্বর আসনের মাকসুদা শমশের, ১৩ নম্বর আসনের শাহিনুর বেগম ও ২১ নম্বর আসনের সেলিনা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে সৌদি আরব?

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে সৌদি আরব?

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App