×

জাতীয়

ঈদের ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০১:৪৭ পিএম

ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন- এ ৬ দিন ফেরি দিয়ে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩০মার্চ) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের যাত্রীসেবা নিয়ে বৈঠক করেছি। ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। আমরা ১৭ এপ্রিল থেকে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুতে যেহেতু কোনো মোটরসাইকেল চলবে না, এ কারণে আমরা চেষ্টা করছি, শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে পারি কি-না। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান নৌ প্রতিমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App