×

জাতীয়

জেসমিন সুলতানার মৃত্যু: র‌্যাব-৫-এর ১১ সদস্য ক্লোজড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৭:১৫ পিএম

নওগাঁয় র‌্যাবের হাতে আটক হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র‌্যাব-৫-এর ১১ জনকে ক্লোজড করা হয়েছে। তাদেরকে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ ঘটনা তদন্তে র‌্যাবের একটি দল রাজশাহীতে রয়েছে। তদন্তের স্বার্থে নওগাঁ থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। ২২ মার্চ সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাঁকে আটক করে র‌্যাব। আটক অবস্থায় র‌্যাব সুলতানা জেসমিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে তাকে র‌্যাব পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। ২৪ মার্চ মারা যান তিনি।

অপরদিকে, ২৩ মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মো. এনামুল হক জেসমিন সুলতানার বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জেসমিন সুলতানার কথিত সহযোগী আল আমিনকে গতকাল বুধবার ঢাকা থেকে আটক করে র‌্যাব। জেসমিন সুলতানার পরিবারের সদস্যরা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। আইন ও সালিশ কেন্দ্রও (আসক) একই দাবি জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App