×

জাতীয়

রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০১:২৮ এএম

রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে শুক্রবার (৩১ মার্চ) মধ্যরাত থেকেই অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে বলেও জানা যায়। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হচ্ছে বলেও আমাদের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

এদিকে ২ এপ্রিলের পর দেশে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারপর থেকে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই থেমে থেমে দেশব্যাপী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত আগামী তিনদিন স্থায়ী হতে পারে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) মানিকগঞ্জ জেলায় কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও বড় শিলাবৃষ্টি হয়েছে। বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মধ্যবর্তী স্থানে বেশ বড় আকারের শিলাবৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় এক লাখ ১৪ হাজার ভোল্টের একটি বজ্রপাত আঘাত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App