×

জাতীয়

ছিনতাইয়ে বাধা দেয়ায় ছাত্রীকে কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১১:১৩ এএম

ছিনতাইয়ে বাধা দেয়ায় ছাত্রীকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাব নগরে ছিনতাইয়ে বাধা দেয়ায় অপূর্ণা আক্তার ইতি নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের এক ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা।

রবিবার (২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর আফতাব নগরের বি ব্লকে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই আহত ছাত্রীকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইস্ট ওয়েস্টের ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় ইতি। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে ইতিকে এলোপাতাড়ি কোপায় ছিনতাইকারীরা। তাকে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় তারা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে একাধিক দল কাজ করছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App