×

জাতীয়

বন্ধ হচ্ছে ইউটিউব-আইপি টিভিতে সংবাদ প্রচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৫:৪৩ পিএম

ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) এবং ইউটিউব চ্যানেলে কোনো সংবাদ প্রচার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রকাশ বন্ধে মন্ত্রণালয় শিগগিরই বিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এ নির্দেশনা দেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আইপি টিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা নিয়ম বহির্ভূত। গণমাধ্যম নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। সেই আইন অনুযায়ী এগুলো সংবাদ প্রচার করতে পারবে না। আজকালের মধ্যে এটি বন্ধে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সিনেমার সুদিন ধীর ধীরে ফিরে আসছে। নতুন সিনেমা হলও ধীরে ধীরে চালু হচ্ছে।

এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পী সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্যমন্ত্রী। পরে এফডিসির অভ্যন্তরে অনুষ্ঠিত হয় র‍্যালি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App