×

জাতীয়

পুলিশ সদর দপ্তরে ছড়িয়ে পড়েছে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০১:১৯ পিএম

পুলিশ সদর দপ্তরে ছড়িয়ে পড়েছে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের আগুন পাশের মহানগর মার্কেট ছাড়িয়ে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকে ছড়িয়ে পড়েছে। পুলিশ কোয়ার্টারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সবশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণেন পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

সরেজমিনে দেখা যায়, আগুনে প্রায় মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজারের ৫টি মার্কেট। আগুন পুলিশ হেড কোয়ার্টারের সীমানা প্রাচীর ঘেঁষা চারতলা ব্যারাকেও ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়তে পারে এই শঙ্কা থেকে আগেই সতর্ক ছিল পুলিশ হেডকোয়ার্টার। তবে বঙ্গবাজারের আগুন দীর্ঘ ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেলসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ১৫ জনের বেশি সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App